Disclaimer: This Text is used only for this
website. They include extracts of copyright
works copied under copyright licences. You may
not copy or distribute any part of this material
to any other person. Where the material is
provided to you in electronic format you may
download or print from it for your own use. You
may not download or make a further copy for
any other purpose. Failure to comply with the
terms of this warning may expose you to legal
action for copyright infringement or
disciplinary action as per Section 107,
Copyright Act 1976. ACA
সৌদি আরবের কিং আজিজ কুরান তেলওয়াত প্রতিযোগিতা খুবই গৌন বা ক্ষুদ্র একটি ঘরোয়া আয়োজন। এটি তাৎপর্যপূর্ণ কিছু নয়।
এমন শত শত এলাকাভিত্তিক প্রোগ্রাম আমি লন্ডনেই আয়োজন করতে পারি ১০০ টা। যেমন আপ্টন পার্ক কুরান তেলোয়াত, ম্যানর পার্ক কুরান তেলোয়াত, স্ট্র্যাটফোর্ড কুরান তেলোয়াত ইত্যাদি। অবশ্য, ছোট একটি বাচ্চা ছেলে এখানে যে কোনো স্থানই অধিকার করুক না কেন আমি তাঁকে অভিনন্দন জানাবো এই কারনে যে দেশের ছেলে যে কোনো প্রতিযোগিতাতে ভালো করলে সেটি আমার জন্য গর্বের।
যেখানেই দেশের নাম সেখানেই গৌরব। কিন্তু এই ছেলেটিকেও যারা হুড খোলা বাসে সংবর্ধনা দেবার কথা বলছেন তারা অতি ধুরন্ধর।
সাফ ফুটবলে আমাদের গৌরবান্বিত মেয়েদের সাথে ঠিক একই সময়ে এই ছেলেটিকে সমকক্ষ করবার মানেই হচ্ছে একটা ক্যাঁচাল বা কেওয়াজ তৈরী করা।
এমন হিসেব করলে তো দাবা প্রতিযোগিতা, কায়দা প্রতিযোগিতা, আমপারা প্রতিযোগিতা, কুংফু প্রতিযোগিতা, তায়কান্দো প্রতিযোগিতা, মার্বেল প্রতিযোগিতা, লাটিম প্রতিযোগিতা, হাঁটা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ক্যারম প্রতিযোগিতা, বিস্কুট দৌড় প্রতিযোগিতা, বস্তা দৌড় প্রতিযোগিতা, ম্যাজিক চেয়ার কম্পিটিশন এমন নানাবিধ আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো স্থান লাভ করবার পরে সবারই হুড খোলা বাসে সংবর্ধনা পাওয়া উচিৎ।
ছেলেটি প্রথম স্থান অধিকার করলে আমি বরং দাবী করতাম ছেলেটিকে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি উটের পিঠে করে ঢাকার রাস্তায় দুইটা চক্কর দিয়ে আনতে। মিষ্টির বদলে সবাইকে দিতাম খেজুর বা খুরমা। জিনিসটা ইউনিক ও বেশ দেখার মত হতো বলেই আমার মনে হয়।
বাচ্চা ছেলেটি হয়েছে তৃতীয়। সেই উটের পিঠে ঘুরাবার সুযোগও নেই। সুতরাং আমরা এসব কু-তর্ক বাদ দিয়ে যেন নিজ নিজ কাজে মন দেই।
ধন্যবাদ।

0 Comments